S = Nλ ও N=ft সম্পর্কিত
সূত্র
:::info
👉🏽
S = অতিক্রান্ত দূরত্ব
N = কম্পন সংখ্যা
λ = তরঙ্গদৈর্ঘ্য
:::
f = কম্পাঙ্ক
t = কম্পনের মোট সময়
Questions to Solve
২৪। একটি সুর-শলাকার বাহুদ্বয় যে সময় 200 বার কম্পন সম্পন্ন করে, সে সময়ে এটি দ্বারা সৃষ্ট শব্দ-তরঙ্গ বাতাসে 140 m দূরত্ব অতিক্রম করে। সুর-শলাকাটির কম্পাঙ্ক 490 Hz হলে, বাতাসের মধ্যে শব্দের বেগ নির্ণয় কর। (343 ms⁻¹)
২৫। কোন একটি মাধ্যমে একটি সুর-শলাকা হতে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 3 cm এবং একই মাধ্যমে শব্দের বেগ 330 ms⁻¹। অপর একটি মাধ্যমে শব্দের বেগ 300 ms⁻¹ হলে ঐ মাধ্যমে সুর-শলাকাটির 55 টি পূর্ণ কম্পনে শব্দ কতদূরে যাবে? (1.5m)
[📌 Hint: ২৭ এর মত কম্পাংক একই ধরে ২য় মাধ্যমে λ বের করবা, এখানে বেগের মান গুলা দেওয়াই আছে। λ পেয়ে গেলে, S = Nλ সূত্র দিয়ে, S বের করবা।]
২৬। বাতাসে শব্দের বেগ 332 ms⁻¹। 664 Hz কম্পাঙ্কের একটি সুর-শলাকাকে বাতাসে বাজালে, এটি দ্বারা সৃষ্ট তরঙ্গ শলাকাটির 100 বার কম্পনকালে কত দূরত্ব অতিক্রম করবে? (50m)
[📌 Hint: Simple Math.. S = Nλ এই সূত্র দিয়ে করে ফেলবা, λ নাই সরাসরি; λ = v/f দিয়ে বের করে ফেলবা]
২৭। A মাধ্যমে শব্দের বেগ B মাধ্যমের শব্দের বেগের চেয়ে 5 গুণ বেশি। B মাধ্যমে একটি শব্দ উৎসের তরঙ্গ দৈর্ঘ্য 10 cm হলে A মাধ্যমে উৎসের 100 বার কম্পনে শব্দ কত দূর যাবে? (50m)
২৮। P ও Q দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 ms⁻¹ এবং 350 ms⁻¹। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.1m হলে সুর-শলাকার 50 কম্পনে শব্দ Q মাধ্যমে কতদূর যাবে? (35m)
১৭। কোন নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটি বস্তু A মাধ্যমে 40cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 160ms⁻¹ বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে। বস্তুটি B মাধ্যমে 240ms⁻¹ বেগের তরঙ্গ উৎপন্ন করে।
(ঘ) A মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 320m অগ্রসর হবে সেই সময়ে B মাধ্যমে কতগুলো পূর্ণ স্পন্দন দিবে বিশ্লেষণ করো। (800 টি)
১৮। কোন নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটি বস্তু A মাধ্যমে 60cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 200ms⁻¹ বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে এবং ঐ বস্তুটি B মাধ্যমে 320ms⁻¹ বেগের তরঙ্গ উৎপন্ন করে।
(গ) B মাধ্যমের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর। (0.96m)
(ঘ) A মাধ্যমে তরঙ্গটি যে সময়ে 2000m পথ অতিক্রম করে সেই সময়ে B মাধ্যমে তরঙ্গটি কতগুলো পূর্ণ সপন্দন সম্পন্ন করবে- বিশ্লেষণ কর। (3333.3 টি)
[📌 Hint: ১৭ এর মত]